Diploma vs HSC – কোনটা ভালো? তুলনা করে দেখুন!
Diploma vs HSC – কোনটা ভালো?
এসএসসি পাস করার পর অনেকেই দ্বিধায় পড়ে যান – ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেবেন নাকি এইচএসসি? চলুন দুইটার তুলনা দেখি, তারপর বুঝে নেই কোনটা আপনার জন্য উপযুক্ত।
এইচএসসি (HSC) হলো জেনারেল শিক্ষা বোর্ডের অধীনে ১১-১২ শ্রেণি। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলো টেকনিক্যাল শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছরের পলিটেকনিক কোর্স।
| বিষয় | ডিপ্লোমা | এইচএসসি |
|---|---|---|
| সময়কাল | ৪ বছর (৮ সেমিস্টার) | ২ বছর (১১ ও ১২ শ্রেণি) |
| শিক্ষার ধরন | কারিগরি / টেকনিক্যাল | জেনারেল / একাডেমিক |
| চাকরির সুযোগ | সরকারি/বেসরকারি জব সহজ | চাকরি কঠিন, আগে গ্র্যাজুয়েশন দরকার |
| উচ্চশিক্ষা | BSc in Engineering (Private/DUET) | বিভিন্ন বিষয়ে অনার্স, মেডিকেল, ভার্সিটি |
| ব্যবহারিক কাজ | প্র্যাকটিক্যাল-ভিত্তিক ল্যাব ক্লাস | বই-ভিত্তিক তত্ত্বীয় পড়াশোনা |
| পরীক্ষার ধরন | সেমিস্টার ভিত্তিক (6 মাস পরপর) | বার্ষিক পরীক্ষা |
যদি আপনি টেকনিক্যাল কিছু শিখে দ্রুত চাকরি বা স্কিল চান, তাহলে ডিপ্লোমা নিন। আর যদি মেডিকেল, ভার্সিটি বা একাডেমিক ক্যারিয়ার চান, তাহলে এইচএসসি বেছে নিন। তবে মনে রাখবেন, ডিপ্লোমার পরেও ভার্সিটি ভর্তি বা উচ্চশিক্ষা সম্ভব।
সঠিক সিদ্ধান্ত নিন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন!
No comments